শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পি হালদারকে ফেরত পাঠাবে ভারত : পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পি হালদারকে ফেরত পাঠাবে ভারত : পররাষ্ট্রমন্ত্রী
৯৯৮ বার পঠিত
শনিবার, ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পি হালদারকে ফেরত পাঠাবে ভারত : পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট :ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনজানিয়েছেন, বাংলাদেশকে গম দেবে ভারত। সরকারি ও বেসরকারি পর্যায়ে এই গম আমদানি করা হবে।শনিবার (২৮ মে) আসামের গৌহাটিতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আসামে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে ড. মোমেন বলেন, আরও প্রস্তুতি নেওয়ার জন্য যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) সভা পেছানো হয়েছে।তিনি বলেন, ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে ফেরত আনার বিষয়েও আলোচনা হয়েছে। ভারত তাদের প্রক্রিয়া শেষ করে পি হালদারকে ফেরত পাঠাবে।

শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী। আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। আগামী ৩০ মে দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক স্থগিত করে আগামী ১৮-১৯ জুন নির্ধারণ করা হয়েছে।

শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে। এতে যোগ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এই কনক্লেভে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনও যোগ দেন।এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সঙ্গেও বৈঠক করেন। দিল্লির বৈঠক না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোববার (২৯ মে) ঢাকায় ফিরবেন।গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সময় জয়শঙ্কর মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের