মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুষ্টিয়া শিক্ষকের কবজি কেটে পালাল দুর্বৃত্তরা
কুষ্টিয়া শিক্ষকের কবজি কেটে পালাল দুর্বৃত্তরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তোফাজ্জেল বিশ্বাস নামের এক শিক্ষকের হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। তোফাজ্জেল উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।জানা যায়, বংশীতলা নতুন ব্রিজের ওপর রোলার মেশিনের পেছনে পূর্বপরিকল্পনা অনুয়ায়ী অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন লুকিয়ে ছিল। এ সময় অধ্যাপক তোফাজ্জেল তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে দেয়। তাৎক্ষণিক দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তোফাজ্জেলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশগ্রাম এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে বংশীতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 