শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
৮৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবার মার্কিন ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ও গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়োগ পান সাবেক এই কূটনীতিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত তিনি ব্যুরো অব ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ারর্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব ছিলেন। একই সঙ্গে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-আগস্টে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশের সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

তাছাড়া ২০১৯-২০২০ সালে তিনি ওইএসের প্রধান উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বার্নিকাট বাংলাদেশ, সেনেগাল ও গিনি বিসাউতে রাষ্ট্রদূত এবং বার্বাডোস মালাউইতে মিশনের ডেপুটি চিফের পাশাপাশি ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ দপ্তরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, বার্নিকাট লাফায়েট কলেজ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।

বার্নিকাট ঢাকায় এসেছিলেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের