বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আবারও যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪
আবারও যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা মারাত্মক নয়।
পুলিশ জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের নাটালি মেডিক্যাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে স্থানীয় সময় বুধবার ৪টা ৫০ মিনিটে হামলা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। হামলাকারী দুটি অস্ত্রই ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 