শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৩ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩
৯৮৪ বার পঠিত
শুক্রবার, ৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার বাইরে পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে নিজের গুলিতে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বন্দুক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি উচ্চারণের পরই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে পর পর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।
সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।
কাউন্টি শেরিফ কার্যালয়ের এক কর্মকর্তা নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এসময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে জানান তিনি।তবে হামলাকারীর পরিচয় এখনো জানানো হয়নি।
এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সমাধিক্ষেত্রের পাশে এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলায় কয়েকজন আহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে জানা যায়।
প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, গত বছর ৩০টি অঙ্গরাজ্যে হামলার ঘটনা ঘটে। যাতে প্রাণ হারান ১০৩ জন ও আহত হন ১৪০ জন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের