শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান: রাষ্ট্রদূত ইতো নাওকি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান: রাষ্ট্রদূত ইতো নাওকি
৭৬০ বার পঠিত
মঙ্গলবার, ৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান: রাষ্ট্রদূত ইতো নাওকি

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “আমি বাংলাদেশ সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ লক্ষ করেছি…। তাই ৫০ বছর পর প্রথমবারের মতো একটি নতুন আইন প্রণয়ন হলো। আমি মনে করি এটি একটি ইতিবাচক পদক্ষেপ।”

জাপানের রাষ্ট্রদূত বলেন, “আগামী বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা থাকলেও, গণমাধ্যম প্রায় প্রতিদিনই নির্বাচনী বিষয় নিয়ে কথা বলছে এবং সংবাদ প্রচার করছে।”

মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

রাষ্ট্রদূত নাওকি বলেন, “ আমার প্রত্যাশা গত জাতীয় নির্বাচনের তুলনায় একটি ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকে আগামী বছরের শেষ পর্যন্ত আরও কিছু ব্যবস্থা নেয়া হবে।”

জাপানের রাষ্ট্রদূত বলেন, “ আমি কয়েকজন সরকারি কর্মকর্তাকে বলেছি, বাংলাদেশে এবার তুলনামূলক ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে-এমনটা প্রত্যাশা করে জাপান। আমি সরকারের কাছে এ দাবি উত্থাপন অব্যাহত রাখব।”

তিনি বলেন, “আপনারা শুনে অবাক হবেন, ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পরপররই জাপান দূতাবাস কিছু উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দেয়। এর মূল বিষয় ছিল- নির্বাচনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল।”

রাষ্ট্রদূত নাওকি বলেন, “আমি মনে করি তুলনামূলক ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য, গণমাধ্যমের জন্য জায়গা থাকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের ভূমিকা ছোট করে দেখা উচিত নয়।”

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “আগামী বছর নির্বাচনের সময় গণমাধ্যমের জন্য জায়গা থাকবে বলে আমি আশাবাদী।”



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের