রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বাদ দিয়ে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান : আ স ম রব
পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বাদ দিয়ে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান : আ স ম রব
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কিংবা শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব ও আনন্দ মিছিল বাদ দিয়ে সরকারসহ দেশবাসীকে সংকটাপন্ন সিলেটবাসীর পাশে দাঁড়াতে হবে। বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে দুর্গত অঞ্চল ঘোষণা করতে হবে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন। আ স ম রব ও জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার যৌথভাবে এ বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, আশ্রয়কেন্দ্রগুলোতেও পানি ঢুকছে। নানা জায়গায় সড়ক ও রেলযোগাযোগসহ বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নারী-শিশু ও বৃদ্ধরা। পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সবমিলিয়ে বানভাসি মানুষদের দুর্ভোগ চূড়ান্ত সীমায় পৌঁছেছে।
এমতাবস্থায় সরকার, রাজনৈতিক দল, বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিপর্যায় থেকে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ছাড়া অন্যকিছু প্রাধান্য পেতে পারে না।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 