শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৫ জুন ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
৬৪৯ বার পঠিত
শনিবার, ২৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। ১৫ জন রিপাবলিকান কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন এই বিল পাসে। বিলের পক্ষে ভোট পড়ে ৬৫টি এবং ৩৩টি পড়ে বিপক্ষে।

সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় যুক্তরাষ্ট্রজুড়ে। বিশেষ করে গত মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।
নতুন এই বিলে থাকছে, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেতে হবে এ বিলের। আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে এটি বলে ধারণা করা হচ্ছে।
গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাসের এই পদক্ষেপ ঐতিহাসিক ঘটনা বলে দাবি ডেমোক্রেটদের। সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, ‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি