শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জুলাই থেকে নিয়মিত কানাডা যাবে বিমান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জুলাই থেকে নিয়মিত কানাডা যাবে বিমান
৮২৫ বার পঠিত
রবিবার, ২৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই থেকে নিয়মিত কানাডা যাবে বিমান

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ঢাকা-টরন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনের বাণিজ্যিক ফ্লাইট শুরুর দিনক্ষণ। এয়ারলাইনটির ব্যবস্থাপনার পরিচালক ২৮ জুন থেকে ফ্লাইট চালুর কথা জানালেও প্রস্তুতি না থাকায় ফের পেছালো তারিখ। এবার ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে ফ্লাইটের তারিখ। এ সপ্তাহেই শুরু হবে টিকিটি বিক্রি। তবে ঢাকা থেকে সরাসরি টরন্টো যাচ্ছে না ফ্লাইটটি, ইস্তাম্বুলে প্রায় ১ ঘণ্টার বিরতি নেওয়া হবে। যেখানে উড়োজাহাজেই বসে থাকতে হবে যাত্রীদের।

ঢাকা টরন্টো রুটে নিয়ে শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন। ঢাকা-নিউইয়র্ক, টরন্টো ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও দীর্ঘ দিনের। তবে সেই নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নানা উদ্যোগ নিলেও বিমান কর্তৃপক্ষের অদক্ষতায় এতদিনেও চালু হয়নি। সরকারের উচ্চপর্যায়কে খুশি করতে কোনও রকম সমীক্ষা ও প্রস্তুতি ছাড়াই ২৬ মার্চ ঢাকা টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। মূলত ফ্লাইট চালুর প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত প্রুভে ফ্লাইটকে বাণিজ্যিক ফ্লাইট ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয়। সমীক্ষা ছাড়া সরাসরি ফ্লাইটের কথা বলা হলেও বর্তমানে টেকনিক্যাল স্টপ ওভারের জন্য প্রথমে ম্যানচেস্টার পরবর্তীতে তুরস্ককে চূড়ান্ত করা হয়। এমনকি এতদিন টিকিট বিক্রির জন্য বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিং (এজেন্সি) ছিল না।

এসব প্রস্তুতি ছাড়াই ১ জুন এক অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেছিলেন, ২৮ জুন থেকে ঢাকা-টরেন্টো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

সূত্র জানায়, ঢাকা থেকে টরন্টো ফ্লাইট বাণিজ্যিক ভাবে চালু হবে ২৭ জুলাই রাতে। তবে সরাসরি এ রুটে ফ্লাইট চলবে না। তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করে উড়োজাহাজের তেল নেওয়া হবে। সেখানে প্রায় এক ঘণ্টা বিরতি নেওয়া হবে। সে সময় উড়োজাহাজেই থাকতে হবে যাত্রীদের। তুরস্কের সঙ্গে চুক্তি থাকায় বিমান চাইলে তুরস্ক থেকে যাত্রী নিতে পারবে। বাংলাদেশে থেকে রাত ৩টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। তবে ফেরার সময় যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি দেশে ফেরার প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটিও পরিবর্তন হতে পারে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বিমানের প্রস্তুতি আছে, শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু