শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শীতের আগেই যুদ্ধ শেষ করতে হবে, জি-৭ বৈঠকে জেলেনস্কি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শীতের আগেই যুদ্ধ শেষ করতে হবে, জি-৭ বৈঠকে জেলেনস্কি
৮০৪ বার পঠিত
সোমবার, ২৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতের আগেই যুদ্ধ শেষ করতে হবে, জি-৭ বৈঠকে জেলেনস্কি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ শীত আসার আগেই যুদ্ধ শেষ করতে হবে, এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি-৭ বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি দাবি তুলেছেন, আরও কড়া নিষেধাজ্ঞা চাপানো হোক রাশিয়ার উপরে। সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলির কাছে তিনি আবেদন করেছেন, আরও যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হোক।

ইতিমধ্যেই মারিওপোলের পরে আরেকটি বড় শহর সেভেরদোনেৎস্ক দখল করে নিয়েছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল, ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের হঠানোই তাদের একমাত্র লক্ষ্য। যত দিন গড়াচ্ছে,ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ সেনা। সেই প্রসঙ্গে পশ্চিমি দেশগুলির উদ্দেশ্যে কড়া বার্তাও দিয়েছিলেন জেলেনস্কি। যুদ্ধাস্ত্র পাঠাতে অহেতুক দেরি করছে কিছু দেশ, এমন দাবি করেছিলেন তিনি।

তবে জি-৭এর বৈঠকে জেলেনস্কি বলেন, সদস্য দেশগুলির উচিত ইউক্রেনকে প্রচুর সাহায্য করা, যেন শীতকাল আসার আগেই এই ভয়াবহ যুদ্ধ শেষ হয়। কারণ শীতকালে অধিকাংশ সময়েই ইউক্রেনের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নীচে। ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে জেলেনস্কিকে। এমনিতেই দেশের পূর্ব দিকে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এর পর ঠাণ্ডা বাড়লে ঘর গরম রাখতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেশের সাধারণ মানুষ। সেই সঙ্গে রেল লাইন আটকে পড়ার ফলে রসদ আনা যাবে না। এই সুযোগে রুশ সেনাবাহিনী ইউক্রেনে ঢুকে পড়তে পারবে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, বেশিদিন ধরে যুদ্ধ চালানো সম্ভব নয় রাশিয়া বিরোধী দেশগুলির পক্ষে। ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলি। তার প্রভাব পড়ছে অর্থনীতিতে। সেই কারণে ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে। চলতি সপ্তাহেই ন্যাটোর বৈঠকেও ভাষণ দেবেন জেলেনস্কি। কিন্তু কবে যুদ্ধ থামবে, জানা নেই কারোরই।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের