মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সঙ্গে চীনের গভীর সম্পর্ক দেখে ন্যাটো হতাশ
রাশিয়ার সঙ্গে চীনের গভীর সম্পর্ক দেখে ন্যাটো হতাশ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো চীনকে প্রতিপক্ষ হিসেবে দেখে না। স্পেনের মাদ্রিদে চলমান ন্যাটো সামিটে তিনি বলেছেন, কিন্তু রাশিয়ার সঙ্গে তাদের গভীর সম্পর্ক দেখে ন্যাটো হতাশ।
এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, আমরা চীনকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করি না।কিন্তু আমরা হতাশ কারণ ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে সেটির সমালোচনা তারা করতে পারেনি।
তিনি আরও বলেন, আমরা আরও হতাশ কারণ চীন ন্যাটো, পশ্চিমাদের নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আরও হতাশ কারণ রাশিয়ার সঙ্গে বর্তমানে সবচেয়ে বেশি গভীর সম্পর্কে আছে চীন।
সেক্রেটারি জেনারেলন স্টলটেনবার্গ আরও বলেছেন, চীন শীগ্রই বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে চীনের সঙ্গে ন্যাটোর কাজ করতে হবে।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের সমালোচনা করতে চীনকে আহ্বান জানিয়েছিল পশ্চিমা দেশগুলো।
প্রথমদিকে চীন বিষয়টি নিয়ে কথা না বললেও, গত কয়েকদিন ধরে এ যুদ্ধের জন্য পরোক্ষভাবে ন্যাটোকে দায়ী করছে এশিয়ার সুপার পাওয়ার চীন।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 