মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » বাইডেন পরিবারের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
বাইডেন পরিবারের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবের অংশ হিসেবে রাশিয়ার কালো তালিকাভুক্ত হওয়া সর্বশেষ মার্কিন ব্যক্তি হলেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যা।
মঙ্গলবার ঘোষিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকার শীর্ষে রয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও কন্যা অ্যাশলে বাইডেন।
এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মোট ২৫ জন। তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল (আর-কেওয়াই), সুসান কলিন্স (আর-এমই), চক গ্রাসলি (আর-আইএ) এবং বেন সাসে (আর-এনই) আছেন।
ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড (ডি-এনওয়াই) এবং মার্টিন হেনরিচর (ডি-এনএম) এই তালিকায় রয়েছেন।
নিউজউইক মন্তব্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গ যোগাযোগ করেছে।
এর আগে, গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 