শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা ●   যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও ●   যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী - মানিক সাহা
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী - মানিক সাহা
৫৩৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী - মানিক সাহা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। ১০০টি কার্টনে করে ৬০০ পিস (৭৫০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারস প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিংয়ের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিং বলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেকটি কার্টনে ৬টি করে মোট ৬০০টি আনারস রয়েছে। আনারসগুলো এখান থেকে সরাসরি কূটনৈতিক কার্যালয় পদ্ম ভবনে যাবে। সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’

আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ভারতের ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ সিং, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেনসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



আর্কাইভ

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়