শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
২ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু

---বিবিসি২৪নিউজ,খেলা ডেস্ক: প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ঘরের মাঠে স্বপ্নের বিশ্বকাপ অভিযান শুরু করলো যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দলটির ওপর আধিপত্য বিস্তার করে খেলে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের প্রথম বাঁশি বাজার পর থেকেই প্যারাগুয়ের ওপর আক্রমণের পসরা সাজায় যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের সেই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে ম্যাচের মাত্র ৭ মিনিটেই ভুল করে বসে প্যারাগুয়ে। একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন দামিয়ান বোবাদিলা। এই আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

পিছিয়ে পড়া প্যারাগুয়ে যখন খেই হারিয়ে ফেলেছে, তখন তাদের রক্ষণভাগকে রীতিমতো নাচিয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিক। ক্লাবের হয়ে সাম্প্রতিক ফর্ম নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে অনেক সমালোচনা হলেও প্রথমার্ধের ৪৫ মিনিটে নিজের চেনা রূপেই দেখা গেছে এই মার্কিন তারকাকে। তার জাদুকরী সব পাস প্যারাগুয়ের ডিফেন্সকে বারবার ভেঙে চুরমার করে দেয়। খেলার মাঝপথে দৃশ্যপটে আসেন ফোলারিন বালোগুন। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই প্যারাগুয়ের কফিনে জোড়া পেরেক ঠোকেন এই ফরোয়ার্ড। বিশেষ করে তার দ্বিতীয় গোলটি ছিল চোখধাঁধানো। বক্সের বাইরে থেকে নেয়া এক বুলেট গতির শটে বল পাঠিয়ে দেন পোস্টের ওপরের কোণ দিয়ে। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পচেত্তিনোর দল। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের মাঝামাঝি সময়ে বদলি খেলোয়াড় মরিসিওর এক চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান কমিয়ে ৩-১ করে লাতিন দলটি। তবে গোলটি ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের একদম শেষ মুহূর্তে, যখন রেফারি শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই গ্যালারিকে আরও একবার উল্লাসে ভাসান জিও রেইনা। ডি-বক্সের ভেতর থেকে পায়ের বাইরের অংশ দিয়ে বাঁকানো শটে গোল করেন এই মিডফিল্ডার। আর তাতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।​



আর্কাইভ

ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ