শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমানের নিরাপত্তা জোড়দার, নিলেন আগ্নেয়াস্ত্র
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমানের নিরাপত্তা জোড়দার, নিলেন আগ্নেয়াস্ত্র
৭৭৩ বার পঠিত
সোমবার, ১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমানের নিরাপত্তা জোড়দার, নিলেন আগ্নেয়াস্ত্র

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: গত জুনের শুরুতে সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় অজ্ঞাতপরিচয়; এর পর থেকেই প্রাণ ভয়ে শঙ্কিত বলিউড সুলতান।

কারণ ওই সময় ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যার পর ওই হুমকি দেওয়া হয় সালমানকে। এর পরই নিজের নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানান সালমান।

এবার আত্মরক্ষার কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এ বলিউড সুপারস্টার। ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।

মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান সালমান। নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করেন তিনি। এর পর আবেদন যাচাইয়ের পর তাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে মুম্বাই পুলিশ।

সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তার খাতিরে কোনো ত্রুটি রাখেননি সালমান। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের পাশাপাশি একটি অত্যাধুনিক সাঁজোয়া ও বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারও ব্যবহার করছেন তিনি। বাড়িয়েছেন নিজের নিরাপত্তাও।

সালমানের এমন প্রাণ ভয়ের বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে হত্যার পেছনে যাকে সন্দেহ করা হয়, সেই লরেন্স বিঞ্চোই নাকি হুমকি দিয়েছেন সালমানকেও। এই ‘পুরনো শত্রু’-এর আগেও কয়েকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছেন।

এর আগে ২০১৮ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান।

গত ৫ জুন সালমানের বাবা সেলিম খান জগিং সেরে বিশ্রাম করার জন্য বেঞ্চে বসলে সেখানে একটি উড়ো চিঠি পান। স্বাক্ষরবিহীন ওই চিঠিতে হুমকি দেওয়া হয় - তোমাদের সিধু মুসেওয়ালার মতোই হাল হবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন