সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » নিলামে ২৮ লাখ ডলারে বিক্রি হলো অলড্রিনের জ্যাকেট
নিলামে ২৮ লাখ ডলারে বিক্রি হলো অলড্রিনের জ্যাকেট
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম মানুষের পদচিহ্ন পড়েছিল। প্রথম মানব হিসেবে চাঁদের বুকে নেমে ইতিহাস গড়েছিলেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং। অ্যাপোলো ১১ মিশনের এ চন্দ্র অভিযানে নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে ছিলেন বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ সফলভাবে চাঁদে অবতরণ করে। নিল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখার ১৯ মিনিট পর চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেন বাজ অলড্রিন। তাঁরা প্রায় সোয়া দুই ঘণ্টা চাঁদের মাটিতে ঘোরাফেরা করেন। এরপর চন্দ্রপৃষ্ঠ থেকে সাড়ে ২১ কেজি বিভিন্ন উপাদান সংগ্রহ করে তাঁরা পৃথিবীতে ফিরে আসেন। এ অভিযানে অ্যাপোলো ১১ মিশনের লুনার মডিউল ‘ঈগল’-এর পাইলট হিসেবে কমান্ড মডিউল ‘কলম্বিয়া’ থেকে চাঁদে অবতরণ ও ফিরে আসার দায়িত্বটি ছিল অলড্রিনের কাঁধে। ঐতিহাসিক এ অভিযানে অলড্রিন পরে ছিলেন বিশেষ জ্যাকেট। এই জ্যাকেটটি এবার নিলামে ২৮ লাখ ডলারে বিক্রি হলো। ৯২ বছর বয়সী জীবন্ত এ কিংবদন্তি নিজের ব্যক্তিগত ৬৯টি জিনিসপত্র নিলামে তুলেছিলেন। যুক্তরাষ্ট্রের পতাকা আর নাসার লোগো খচিত স্পেস জ্যাকেটটিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ স্মারক। অ্যাপোলো ১১ মিশনে ইতিহাস গড়া তিন নভোচারীর মধ্যে এখন জীবিত আছেন কেবল অলড্রিন।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 