শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভারতে পাচারকালে ৮০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি
প্রথম পাতা » জেলার খবর » ভারতে পাচারকালে ৮০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি
৭৪৬ বার পঠিত
বুধবার, ৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে পাচারকালে ৮০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি।

বুধবার (৩ আগস্ট) সকাল ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার জব্দ করা হয়।

তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার বিকেল ৪টায় ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার করা হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়।

এসময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে আট ব্যান্ডেল ডলার জব্দ করা হয়। পরে গুণে দেখা যায়, আট ব্যান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার রয়েছে।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন