শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪
৬৪৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দেশটির একজন নারী কংগ্রেস সদস্য নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি এবং অপর একটি গাড়ির চালক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা দুই জন কংগ্রেস সদস্যের স্টাফ বলে জানা গেছে। পুলিশের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভ্রমণের সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে কংগ্রেস সদস্যের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।নিহত নারী কংগ্রেস সদস্যের নাম জ্যাকি ওয়ালোরস্কি (৫৮)। প্রতিনিধি পরিষদে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন রিপাবলিকান পার্টির এই আইনপ্রণেতা।
তার সঙ্গে নিহত অন্য দুই জন হলেন জ্যাকি ওয়ালোরস্কির যোগাযোগ প্রধান এমা থমসন (২৮) এবং জ্যাচেরি পোটস (২৭)। স্থানীয় সময় বুধবার বিকালে তাদের সঙ্গে নিয়েই ইন্ডিয়ানার একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ এই আইনপ্রণেতা। এ ঘটনায় অন্য গাড়ির চালক এডিথ শ্মাকারও (৫৬) নিহত হয়েছেন।
জ্যাকি ওয়ালোরস্কির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের তরফে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা জানানো হয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের