শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী- আইজিপি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী- আইজিপি
৬৩২ বার পঠিত
শুক্রবার, ৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী- আইজিপি

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।আদেশ বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।
প্রতিনিধি দলটি ৩০ আগস্ট বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বে এবং ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত আছেন বলে গণ্য হবেন। এ সফরের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বছরের ১০ ডিসেম্বর এক বিবৃতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন। ২০২১ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক কার্যক্রম ও এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নবিষয়ক আইনের ৭০৩১ (গ) ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন