শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পরমাণু ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান-থ্রি’ পরীক্ষা স্থগিত করল আমেরিকা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পরমাণু ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান-থ্রি’ পরীক্ষা স্থগিত করল আমেরিকা
৬৬৬ বার পঠিত
শুক্রবার, ৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরমাণু ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান-থ্রি’ পরীক্ষা স্থগিত করল আমেরিকা

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়ার কারণে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছে আমেরিকা। গতকাল বৃহস্পতিবার এই পরীক্ষা চালানোর কথা ছিল।

ক্যালিফোর্নিয়ার বিমান বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান-থ্রি নামে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের সাথে উত্তেজনা যাতে আরো বেড়ে না যায় সেজন্য মার্কিন সরকার এই সিদ্ধান্ত নেয়। পেন্টাগনে নিযুক্ত নতুন মুখপাত্র এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল রাইডার বলেছেন, চলতি মাসের শেষের আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা কম।

তিনি বলেন, অনেকদিন ধরে মিনিটম্যান-থ্রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তাইওয়ানকে ঘিরে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি দূর করতে এই পরীক্ষা স্থগিত করা হয়।

গতকাল দুপুরের দিকে চীনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড তাইওয়ানের চারপাশ জুড়ে অন্তত ছয়টি জোনে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এতে অন্তত এক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চীন পরিষ্কার করেই বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকা ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে এই সামরিক মহড়া চালানো হচ্ছে। পেলোসির তাইওয়ান সফরকে চীন উসকানি বলে ঘোষণা করেছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের