শনিবার, ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পৌছালে তাঁকে অর্ভ্যথনা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, বিদ্যুৎ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব, বিডার নির্বাহী চেযারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) এবং পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক।
রবিবার সন্ধ্যায় ওয়াং ই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
এই সফরে পাঁচটি দলিল সই হতে পারে। দলিলগুলো হচ্ছে ১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, ২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন, ৪. দুই দেশের মধ্যে টেলিভিশন অনুষ্ঠান বিনিময় সহযোগিতা সমঝোতা স্মারক এবং ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।
সফরে বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গাসহ অন্যান্য বিষয় উত্থাপন করা হবে। অন্যদিকে চীনের পক্ষ থেকে তাইওয়ানসহ অন্যান্য বৈশ্বিক বিষয়গুলো উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পরে এই প্রথমবারের মতো চীন থেকে উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরেও ওয়াং ই ঢাকায় এসেছিলেন। তবে সেটি ছিল রোহিঙ্গা বিষয়ে।।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 