শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান
৬২০ বার পঠিত
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন( যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এসময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে এ ঘটনা ঘটে। গোপন নথিপত্রের সন্ধানে করতেই এ তল্লাশি চালানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কেনো এই অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার কাছে পরিষ্কার নয়। এমন অভিযান তৃতীয় বিশ্বের ভঙ্গুর দেশগুলোতেই কেবল ঘটতে পারে। অবশ্য আমার বাসায় তল্লাশি চালানোর পেছনে ডেমোক্রাটদের সমর্থন আছে। তারা চায় না আমি আগামী ২০২৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এফবিআইয়ের কর্মকর্তারা আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়েছে।

সংবাদ সংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, এফবিআইয়ের ওই অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন।
মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট থাকার সময় ন্যাশনাল আর্কাইভ রেকর্ড কীভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছিলেন, সে নিয়ে তদন্তের জেরে ট্রাম্পের ওই বাসায় অভিযান চালিয়েছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের