শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন সিনেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪৩০ বিলিয়ন ডলারের বিল পাস
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন সিনেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪৩০ বিলিয়ন ডলারের বিল পাস
৫৯০ বার পঠিত
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন সিনেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪৩০ বিলিয়ন ডলারের বিল পাস

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ টানা ২৭ ঘণ্টা বিতর্কের পর অবশেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক বড় একটি বিল পাস হলো যুক্তরাষ্ট্রে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ওষুধের দাম কমানো ও কিছু করপোরেট ট্যাক্স বাড়ানোর লক্ষ্যে এ বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিএনএন।
রোববার মার্কিন সিনেট ৪৩ হাজার কোটি ডলারের এই বিল পাশ করে। এই বিল পাশ হাওয়ার বিষয়টিকে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বড় বিজয় হিসাবে দেখা হচ্ছে।
বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি আশা করছে, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে এই বিল পাশের বিষয়টি ডেমোক্রেটদের সুবিধা দেবে।
বিলটি যাতে পাশ না হয়, সেজন্য জোর প্রচেষ্টা চালান রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত বিলটি সিনেটে ৫১-৫০ ভোটে পাষ হয়। বিলটি পাশের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘টাইব্রেকিং’ ভোট দেন। এখন বিলটি প্রতিনিধি পরিষদে যাবে। বিল অনুমোদনে শুক্রবার প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।
প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পরে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য বিলটি হোয়াইট হাউজে পাঠানো হবে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সইয়ের মাধ্যমে বিলটিকে আইনে পরিণত করতে তিনি মুখিয়ে আছেন।
বিলটি পাশ হওয়ায় সিনেটের ডেমোক্র্যাটদলীয় সদস্যরা উল্লাস প্রকাশ করেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার। তিনি বলেছেন, সিনেট ইতিহাস রচনা করছে। চাক শুমার আরও বলেন, কংগ্রেস বড় কিছু করতে পারে এই বিশ্বাস যেসব আমেরিকান হারিয়ে ফেলেছে, বিলটি তাদের জন্য।
বিলটি আমেরিকাকে বদলে দিতে যাচ্ছে। বিলটিতে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সাহসী পরিবেশবান্ধব জ্বালানি প্যাকেজ রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে। এই বিল জ্বালানি ও কিছু ওষুধ ক্রয়ে ভোক্তার ব্যয় কমাবে। বিলটির বিষয়ে রিপাবলিকান সিনেটররা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিনেটে তাদের তীব্র আক্রমণের শিকার হয়েছেন ডেমোক্র্যাটরা।
এক দিনেই ৯১২ ফ্লাইট বাতিল : বৃষ্টি-বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল ও বিলম্বের ফাঁদে পড়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক দিনে দেশটিতে ৯১২ ফ্লাইট বাতিল করা হয়েছে। তাছাড়া ফ্লাইট বিলম্বিত হয়েছে ছয় হাজার ৩৭৮টি। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটআওয়ার এ তথ্য জানিয়েছে।
খবর সিএনএন। ফ্লাইটআওয়ার জানায়, শিকাগোর ও’হারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানে রোববার ১২ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে এবং বিলম্বিত হয়েছে ৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রের শিকোগোসহ পূর্ব উপকূলবর্তী বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন