শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের শরনার্থী শিবিরে ২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের শরনার্থী শিবিরে ২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
৫১৭ বার পঠিত
বুধবার, ১০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের শরনার্থী শিবিরে ২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর রোহিঙ্গা মাঝি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে সেখানে তার মৃত্যু হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ অতিরিক্ত পুলিশ সুপার জানান। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের কাছ থেকে বেশ কয়েকটি ইয়াবার চালান নিয়েছিল নিহত দুই রোহিঙ্গা মাঝি। এসব ইয়াবা টাকা পরিশোধ করতে গড়িমসি করায় আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজনই তাদের গুলি করে হত্যা করেছে।

অপর আরেকটি সূত্র বলছে, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথামতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল। এ জন্য নবী হোসেন তাদের হত্যার নির্দেশ দেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন