বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিলে স্থানীয় সময় বুধবার একটি ভবনে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা এপির বরাতে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ভ্যান্ডারবার্গ কাউন্টির প্রধান ডেপুটি করোনার ডেভিড আনসন বলেন, বিস্ফোরণে নিহতের আত্মীয়দের অবহিত করার আগপর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।
ইভান্সভিল পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট আনা গ্রে বলেন, অন্তত এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ইভান্সভিল ফায়ার বিভাগের প্রধান মাইক কনেলি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিস্ফোরণে মোট ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কমপক্ষে ১১টি ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে, অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো তদন্ত ঘটনাটি তদন্ত করছে।
গত পাঁচ বছরের মধ্যে এটি ছিল ওই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে ২০১৭ সালের ২৭ জুন একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত এবং তিন জন আহত হয়।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 