শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ পুলিশ প্রধানকে ভিসা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের : জাতিসংঘ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ পুলিশ প্রধানকে ভিসা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের : জাতিসংঘ
৬০১ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ পুলিশ প্রধানকে ভিসা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের : জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন - জাতিসংঘের আমন্ত্রণে কোনো বৈঠকে সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব কে করবেন তা ওই রাষ্ট্রই ঠিক করবে, আর ওই বৈঠকের জন্য ভিসা ও জাতিসংঘে আসতে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের দায়িত্ব’ বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন বলে এক আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত শুক্রবার বলেন, ‘জাতিসংঘ থেকে আমাদের দাওয়াতপত্র দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা যাওয়ার পরিকল্পনা করেছি।যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি কীভাবে জাতিসংঘে আমন্ত্রণ পেয়েছেন আর কীভাবে তিনি জাতিসংঘে যাবেন- এ বিষয়ে গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছিল। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা মনে করি, এখানে দু’টি বিষয় আছে। প্রথমত, জাতিসংঘের বৈঠকে কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্ব কে করবেন সে বিষয়ে মনোনীত করার ক্ষেত্রে রাষ্ট্রগুলো স্বাধীন। এ সিদ্ধান্ত আমরা নিই না।

মুখপাত্র আরও বলেন, এখানে আসা ও ভিসার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনকে প্রশ্ন করতে পারেন। কারণ ভিসা তারা (যুক্তরাষ্ট্র) দেয়।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে আইজিপি বেনজীর আহমেদ জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে যেতে পারবেন কি না - সাংবাদিকদের এই প্রশ্নে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, না হওয়া (ভিসা) পর্যন্ত বলা মুশকিল। তিনি আশা করেন, কোনো রকম অসুবিধা না হলে আইজিপি বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন। আর সমস্যা থাকলে তাঁরা বিষয়টি আগেই জানার চেষ্টা করবেন।

জাতিসংঘের সঙ্গে চুক্তি অনুযায়ী, জাতিসংঘে আমন্ত্রিতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অতীতে এর ব্যত্যয়ও ঘটেছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন