শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য- পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য- পররাষ্ট্রমন্ত্রী
৫৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য- পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের বিষয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে দেশটির রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ‘অসত্য’।

বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মোমেন বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড) অসত্য কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য)। তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আমি বলেছি, আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে অসত্য কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের গভর্নর সাহেব আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর বলবো।

এর আগে বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ নাথালি চুয়ার্ড বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন