শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিয়ের পরপরই আলিয়া অন্তঃসত্ত্বা- যা বললেন কারিনা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিয়ের পরপরই আলিয়া অন্তঃসত্ত্বা- যা বললেন কারিনা
৬৮৫ বার পঠিত
রবিবার, ১৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের পরপরই আলিয়া অন্তঃসত্ত্বা- যা বললেন কারিনা

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ বিয়ের আড়াই মাস না যেতেই সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন আলিয়া ভাট। সমালোচকরা এ নিয়ে মাতামাতি করলেও আলিয়া-রণবীর পরিবারের খুশির জোয়ার। বলিউড সেনসেশনের মা হওয়ার খবর নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খানও।

আলিয়া-কারিনা সম্পর্কে ভাবি-ননদ। মাত্র ২৯ বছর বয়সে আলিয়ার ‘মা’ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রণবীরের বোন।
কারিনা বলেন, গর্ভাবস্থা ‘সর্বোচ্চ প্রতিভাবান’ অভিনেত্রীদের জন্যও একটি ‘স্বাভাবিক’ পদক্ষেপ।

অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার জন্য কোনো টিপস আছে কিনা? এই প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘ওর কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই…। আমি মনে করি, গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনো অভিনেত্রী মাতৃত্বকে আলিঙ্গন করে।’

কারিনা-আলিয়ার সম্পর্কটা আগে থেকেই মধুর। রণবীর-আলিয়ার প্রেমের সময়টাতেও দুই নায়িকা উৎসাহ যুগিয়েছেন।

বেশ কয়েকটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ছোট থেকেই কারিনা তার প্রিয় অভিনেত্রী। ২০১৬ সালে কারিনার সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। যদিও তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

আর কারিনা আলিয়াকে এই দশকের অন্যতম ‘সেরা অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন।

আলিয়া প্রসঙ্গে কারিনা আরও বলেন, ‘ও খুব সাহসী অভিনেত্রী এবং সাহসী ব্যক্তিত্ব। এই সময় যখন ও নিজের ক্যারিয়ারে সেরা জায়গায় থেকেও এই (অন্তঃসত্ত্বা) সিদ্ধান্ত নিয়েছে। নিজের মধ্যে প্রত্যয় থাকা দরকার এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন