মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, রাশিয়া বলছে নাশকতা
ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, রাশিয়া বলছে নাশকতা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবারের এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এই নাশকতায় বেসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন।
২০১৪ সালে ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিয়িয়া উপদ্বীপ।
ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনায় ক্রিমিয়ায় নিজেদের ঘাঁটির সহযোগিতা নিচ্ছে রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরনের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 