শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রীমঙ্গলে যেভাবে মারা গেলেন ৪ চা শ্রমিক
শ্রীমঙ্গলে যেভাবে মারা গেলেন ৪ চা শ্রমিক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই লাখাইছড়া চা বাগানের শ্রমিক ছিলেন।
নিহতরা হলেন— হিরা ভৌমিজ (৩০), রিনা ভৌমিজ (২৫), পূর্ণিমা ভৌমিজ (২৫) ও রাধা মাহালী (৪৫)।
কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণনেষ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 