শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
৭৭১ বার পঠিত
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

---বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের পর বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতের পর রাজাপাকসের দেশে ফেরেন।এদিকে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।

বিবিসি জানায়, অস্থায়ী ভিসা নিয়ে গোতাবায়া রাজাপাকসে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন। জানা গেছে, শ্রীলঙ্কার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন।

শ্রীলঙ্কারা ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া সরকারকে দায়ী করে শ্রীলঙ্কার নাগরিকরা। বৈদেশিক মুদ্রার পতনের ফলে খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এপ্রিল মাসে খাদ্য ও জ্বালানি দাম বেড়ে যাওয়ায় গোতাবায়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন দেশটির সাধারণ জনগণ।

জুলাই মাসে হাজার হাজার মানুষ রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালায়। সে সময় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে সামরিক বিমানে প্রথমে মালদ্বীপে এবং তারপরে সিঙ্গাপুরে পালিয়ে যান এই নেতা। সিঙ্গাপুর থেকেই পরে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।

শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফাদার জিবন্ত পেরিস বলেন, ‘আমরা গোতাবায়ার প্রত্যাবর্তনের বিরোধিতা করছি না। শ্রীলঙ্কার যে কোনো নাগরিকই বিদেশ থেকে দেশে ফেরার অধিকার রাখেন। মূলত তার সরকারের দুর্নীতির কারণেই সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল। গোতাবায়ার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই।’

এদিকে সাধারণ আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গোতাবায়া রাজনীতি বা সরকারে পুনরায় যোগদানের চেষ্টা করলে তার কঠোর বিরোধিতা করা হবে।

রাজীব কান্থ নামে অপর এক আন্দোলনকারী বলেন, ‘গোতাবায়া যে ভুলগুলো করেছেন তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তার ভাই মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে মামলা করতে হবে।’



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের