শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধের ‘টার্নিং পয়েন্ট’ নিয়ে যা বললেন বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধের ‘টার্নিং পয়েন্ট’ নিয়ে যা বললেন বাইডেন
৫৮২ বার পঠিত
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধের ‘টার্নিং পয়েন্ট’ নিয়ে যা বললেন বাইডেন

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ পূর্ব ইউক্রেনের খারকিভ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করে প্রশংসায় ভাসছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনাকে ইউক্রেন যুদ্ধের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন কী যুদ্ধের একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই প্রশ্নের উত্তর নেই। এর উত্তর দেওয়া কঠিন। এটা স্পষ্ট যে ইউক্রেনীয়রা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আমি মনে করি এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে চলেছে।’
গত ১০ সেপ্টেম্বর পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি ছেড়ে যায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে খারকিভ প্রদেশের ইজিউম শহরে অবস্থিত ওই ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা। এ ঘটনায় উজ্জীবিত হয় কিয়েভ।
খারকিভের ঘটনার পর রাশিয়ার হাতে বেদখল হওয়া ইউক্রেনের সব ভূখণ্ড পুনরুদ্ধারে নজর দেয় ইউক্রেন। এ লক্ষ্য অর্জনে কিয়েভকে অবিলম্বে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের