শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
৭৪৫ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরও ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়।
তাছাড়া নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে খুব একটা চাপে ফেলা যায়নি বলে সাম্প্রতিক সময় বহু মার্কিন কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন।
বিভিন্ন কারণে বিশ্বের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে দেশগুলো খাদ্য ও ওষুধের মতো জরুরি নিত্যপণ্য আমদানি করতে হিমশিম খায়।যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর শীর্ষে রয়েছে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, চীন, উত্তর কোরিয়া ও কিউবা।
সূত্র: পার্সটুডে, আল-জাজিরা



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের