সোমবার, ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে হত্যাকাণ্ড দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক-পররাষ্ট্রমন্ত্রী
সীমান্তে হত্যাকাণ্ড দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক-পররাষ্ট্রমন্ত্রী

বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডকে বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে পারে, তবে সেটি লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এটি খুব দুঃখজনক। কিছুদিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে লোক মারা যায়। যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটি লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে থাকে।
তিনি বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ক গণতন্ত্র যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে না পারে, তবে এটি লজ্জাজনক।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 