শনিবার, ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জর্জিয়া মেলোনি। শনিবার তিনি শপথ নেন বলে জানিয়েছে রয়টার্স।মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসবার বদৌলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেলো ইতালি।
গত মাসের জাতীয় নির্বাচনে জয় পান জাতীয়তাবাদী দল ব্রাদার্সের প্রধান মিসেস মেলোনি। ভোটে তার দলের সঙ্গে জোট বেঁধেছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া এবং মাত্তেও সালভিনির দল লীগ।
চলতি শতাব্দিতে ইতালির ১২তম সরকার হচ্ছে মেলোনির নেতৃত্বাধীন জোট। নতুন সরকারকে বেশ কয়েকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষত বৈশ্বিক মন্দা, ক্রমবর্ধমান জ্বালানি বিল এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপীয় জোট গঠন। ইউক্রেন ইস্যুতে ইতোমধ্যে জোটের মধ্যে দু’রকম সুর শোনা গেছে। গত সপ্তাহে মেলোনি ইউক্রেনের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেও জোটের আরেক নেতা বারলুসকোনি রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। এছাড়া বারলুসকোনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চিঠি ও উপহার বিনিময়ের কথা জানিয়েছেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 