শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পুলিশের আরও ২ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পুলিশের আরও ২ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
৫৪৮ বার পঠিত
সোমবার, ৩১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের আরও ২ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিসিএস পুলিশ ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে অবসরে পাঠানোর বিষয়ে আজ সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন- ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. আলমগীর আলম, বিপি- ৬৬৯১০০৬৯৭৭, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, অপরাধ তদন্ত বিভাগ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. মাহবুব হাকিম, বিপি- ৬৫৯১০০০০২৪, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি হয়। ওই তিন কর্মকর্তা হলেন- মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।

তার আগে গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসর প্রদান করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন