শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আল্লাহ আমাকে বাঁচিয়েছে : ইমরান খান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আল্লাহ আমাকে বাঁচিয়েছে : ইমরান খান
৫৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল্লাহ আমাকে বাঁচিয়েছে : ইমরান খান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করার দাবি নিয়ে লংমার্চ সমাবেশে গুলিবিদ্ধ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আল্লাহ আমায় আরও একটা জীবন দিলেন।’

বৃহস্পতিবার ওয়াজিরাবাদের ওই সমাবেশস্থল থেকে লাহোরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতা এক বিবৃতিতে একথা বলেন।

বিবৃতিতে ইমরান বলেন, ‘আল্লাহ আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’

ওয়াজিরাবাদের ওই সমাবেশস্থলে গুলির ঘটনায় আহত হয়েছেন ইমরানের দল পিটিআইয়ের সিনেটর ফয়জল জাভেদ। গোটা ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

পিটিআইয়ের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরি দাবি করেছেন, ইমরান খানের ওপর একে-৪৭ দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে লাহোরের লিবার্টি চকে কর্মী-সমর্থকদের জড়ো হতে বলেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের গুজরানওয়ালায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশ চলাকালে গুলির ঘটনা ঘটে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

এনডিটিভির খবরে বলা হয়, ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইমরান খানকে একটি এসইউভিতে নিয়ে যেতে দেখা গেছে। আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী ইমরান খানকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। গুলি করার সময় একটি কন্টেইনারের ওপর দাঁড়িয়ে লং মার্চের আহ্বান জানাচ্ছিলেন পিটিআই দলের প্রধান।

পিটিআইয়ের নেতা ইমরান ইসমাইল বলেছেন, দলের প্রধান ইমরান খানের পায়ে তিন থেকে চার বার গুলি করা হয়েছে। পাকিস্তানের বোল টিভিতে কথা বলার সময় তিনি বলেছিলেন, হামলার সময় তিনি ইমরানের পাশে ছিলেন। ফয়সাল জাভেদও ঘটনায় আহত হয়েছেন এবং ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।

তিনি আরও বলেন, আক্রমণকারী সরাসরি কন্টেইনারের সামনে ছিল এবং একে-৪৭ দিয়ে গুলি চালাচ্ছিল।

ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ২০০৭ সালে একই ধরণের সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে হত্যা করা হয়েছিল। ইমরান খানের ওপর হামলার ঘটনাটি তারই পুনরাবৃত্তি বলছেন বিশ্লেষকরা।

জিও নিউজের খবরে বলা হয়, গুলির শব্দের পর আল্লাহওয়ালা চকে তার অভ্যর্থনা শিবিরের কাছে বিশৃঙ্খল দৃশ্য ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে দলের অন্তত আরও চার নেতা রয়েছেন।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন