বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার ইউক্রেনের জন্য আরেকটি বিজয়- ন্যাটো প্রধান
খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার ইউক্রেনের জন্য আরেকটি বিজয়- ন্যাটো প্রধান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সেপ্টেম্বরে গণভোট আয়োজন করে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া তাদের অংশ করে নিয়েছে, এর মধ্যে একটি খেরসন। খেরসন শহরের অবস্থান নিপাহ নদীর পশ্চিম পারে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী খেরসন শহর থেকে সরে নিপাহ নদীর পূর্ব তীরে সেনাদের অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনের মিত্র পশ্চিমা সামরিক জোটের প্রধান জেনস স্টোলটেনবার্গ খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, রাশিয়া ব্যাপক চাপের সম্মুখীন হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে জেনস স্টোলটেনবার্গ এই মন্তব্য করেন।
ন্যাটো প্রধান বলেন, ‘রাশিয়া খেরসন থেকে সরে গেলে সেটা হবে ইউক্রেনের জন্য আরেকটি বিজয়। ’ইউক্রেন অবশ্য রুশ সেনা প্রত্যাহারের ঘোষণায় সন্দেহ প্রকাশ করছে। কিয়েভের ধারণা, সেনা সরিয়ে নেওয়ার কথা বলে ইউক্রেনীয় সেনাদের ডেকে হামলা করবে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী পরিকল্পনা অনুসারে পাল্টা হামলা চলমান রাখার ঘোষণা দিয়েছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 