রবিবার, ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিক পার্টি
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিক পার্টি
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এতে নেভাদায় জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।
রোববার (১৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট পার্টি।
গত শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বাকি দুইটি আসনের একটিতে জেতার প্রয়োজন ছিলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেভাদায় জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী দুই বছর কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাইডেন প্রশাসন।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 