শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা আর কোথাও শুনিনি: জাপান রাষ্ট্রদূত
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা আর কোথাও শুনিনি: জাপান রাষ্ট্রদূত
৫০৮ বার পঠিত
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা আর কোথাও শুনিনি: জাপান রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে প্রত্যাশা করছে জাপান। এই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কোনো সুযোগ থাকবে না বলেও আশা করছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ—সিজিএস এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং—এফইএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

নির্বাচন নিয়ে জাপানের মতামতের বৈশ্বিক গুরুত্বের বিষয়টি তুলে ধরে দেশটির রাষ্ট্রদূত বলেন, ‘এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি। এটি পৃথিবীর আর কোথাও শুনিনি। তবে আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী মন্তব্য করে ইতো নাওকি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন প্রত্যাশা করি। উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’

জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ আরও বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আরো অনেক অবকাঠামো নির্মাণের প্রয়োজন পড়বে। উন্নয়নের এই যাত্রায় জাপান ও জাইকা বাংলাদেশের পাশে থাকবে।’

‘বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার বাণিজ্যিক করিডরে গুণগত অবকাঠামো উন্নয়নে জাপান যেসব সহায়তা দিচ্ছে তা অব্যাহত রাখবে। বাংলাদেশের এই মহা-উৎসবে আসতে পেরে জাপান আনন্দিত।’

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন করা অনেক চ্যালেঞ্জের বলেও মনে করেন ইতো নাওকি। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপান কাজ করে যাচ্ছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন