শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ সম্মেলনে মুখোমুখি তর্কে জড়ালেন ট্রুডো-শি জিনপিং!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ সম্মেলনে মুখোমুখি তর্কে জড়ালেন ট্রুডো-শি জিনপিং!
৪৮১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জি-২০ সম্মেলনে মুখোমুখি তর্কে জড়ালেন ট্রুডো-শি জিনপিং!

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে গোপন আলোচনা ফাঁস করার অভিযোগ এনে তার সঙ্গে মুখোমুখি তর্কে জড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের চলাকালে দেখা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

বুধবার সম্মেলনের দিন মঞ্চের একপাশে এ দুই নেতাকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।

পরবর্তীতে জানা যায় ট্রুডোকে পেয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন শি জিনপিং।
এর আগে মঙ্গলবার সম্মেলনের ফাঁকে ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন জিনপিং। তার অভিযোগ, সেই বৈঠকের সব তথ্য সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করে দিয়েছেন ট্রুডো। এ কারণে তার ওপর ক্ষিপ্ত হয়েছেন শি জিনপিং।

ট্রুডো ও জিনপিংয়ের মধ্যে হওয়া কথোপকথনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ইংরেজি অনুবাদক নিয়ে ট্রুডোর সঙ্গে কথা বলছেন শি জিনপিং।

তিনি ট্রুডোকে উদ্দেশ্য করে বলেন, আমরা যা নিয়ে কথা বলেছি তার সবকিছু মিডিয়ায় প্রকাশ হয়েছে, এটি ঠিক নয়। এভাবে কুটনীতি হয় না।

তখন ট্রুডো শি জিনপিংকে বলেন, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করা উচিত।

ট্রুডো আরও বলেন, “আমরা স্বাধীন ও খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং এটি আমরা করে যাব। আমরা দৃঢ়ভাবে একসঙ্গে কাজ করে যাব। কিন্তু এরমধ্যে কিছু থাকবে যা নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য থাকবে এবং এ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ”

এতটুকু বলার পর ট্রুডোকে থামিয়ে দেন শি জিনপিং।

চীনা প্রেসিডেন্ট বলেন, “এর আগে চলুন এরকম পরিবেশ তৈরি করি। ” এ কথা বলে ট্রুডোর সঙ্গে হাত মিলিয়ে চলে যান তিনি।

এদিকে গত মঙ্গলবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী। সেই বিবৃতিতে তিনি জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে বাণিজ্য ও চীনের হাতে কানাডিয়ান বন্দি এবং কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

কানাডার অটোয়ার কার্লেটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রফেসর স্টেফেন কারভিন শি জিনপিংয়ের এমন কঠোর ভাবভঙ্গির বিষয়ে বলেছেন, ট্রুডো কানাডা সংবাদমাধ্যমগুলোকে যেভাবে বৈঠকের আলোচিত বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন এটি ভালোভাবে নেননি শি জিনপিং। এখন ‘নিজের মুখ বাঁচাতে’ ট্রুডোকে পেয়ে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন।

তিনি আরও বলেছেন, দিন শেষে কানাডা ইউরোপ অথবা যুক্তরাষ্ট্র না এবং শি জিনপিং জানেন তিনি কানাডার ওপর প্রকাশ্যে আরও আগ্রাসী মনোভাব দেখাতে পারবেন।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন