শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » অবশেষে গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির গণসমাবেশ
অবশেষে গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির গণসমাবেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসে তারা এ কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের জন্য অনুমতি চেয়েছিলাম। পুলিশ অনুমতি দিয়েছে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শনিবার বিএনপির গণসমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশের জন্য সবশেষ কমলাপুর স্টেডিয়াম চেয়েছিল বিএনপি। সেখানে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।
ডা. জাহিদ বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করব। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।
১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 