শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে বাস খাদে পড়ে ১৬ সেনার প্রাণহানি
ভারতে বাস খাদে পড়ে ১৬ সেনার প্রাণহানি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এনডিটিভি।
এতে বলা হয়, সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়।
তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই বাসে ২০ জন সেনা সদস্য ছিলেন। নিহত সেনা সদস্যরা কোন রেজিমেন্টের, তা এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন অফিসার পদমর্যাদার।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের নিহতের ঘটনাটি বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 