শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | সার্ক | স্বাস্থ্যকথা » ভারতে যেতে লাগবে করোনা টেস্ট
ভারতে যেতে লাগবে করোনা টেস্ট
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ বিশ্বব্যাপী করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করলো ভারত। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক নোটিশে বলেছে, বিশ্বের কিছু দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নির্দেশিকাগুলো সংশোধন করা হচ্ছে। চীনসহ বিশ্বের কিছু কিছু স্থানে নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। ইতোমধ্যে ভারত সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের করোনাভাইরাস সনাক্তের র্যানডম নমুনা পরীক্ষা পুনরায় শুরু করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইটের দুই শতাংশ যাত্রী আগমনের সময় কোভিড-১৯ এর জন্য র্যানডম নমুনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। যেসব যাত্রীদের করোনার লক্ষণ দেখা দেবে তাদের আলাদা করে রাখা হবে ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া সমস্ত যাত্রীর করোনার টিকা দেওয়া উচিৎ বলে নির্দেশনায় বলা হয়েছে। এ ছাড়া বিদেশি যাত্রী মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে।
দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ১২ বছরের কম বয়সী আগত শিশুরা র্যানডম নমুনা পরীক্ষার আওতায় পড়বে না। তবে তাদের যদি করোনার লক্ষণ পাওয়া যায় তাহলে প্রটোকল অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসার মধ্যে দিয়ে যাবে।
এর আগে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়াত গতকাল সংসদে জানান, প্রাথমিকভাবে আগত যাত্রীদের দুই শতাংশকে বিমানবন্দরে অবতরনের পর নমুনা দিতে হবে। নমুনা সংগ্রহের পর যাত্রীদের যেতে দেওয়া হবে এবং তাদের আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। কোনো কেস পজিটিভ হলে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে তিনি বলেন, যেসব দেশ থেকে ভাইরাসের নতুন সংক্রমণের তথ্য পাওয়া গেছে, সেসব দেশের ফ্লাইট বন্ধ করার ব্যাপারে ভারতের কোনো আশু পরিকল্পনা নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সেই সব দেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘এয়ার সুবিধা’ ফরম বা সম্পূর্ণ টিকা দেওয়ার প্রমাণ দেখার ব্যাবস্থা পুনরায় চালু করার কথা ভাবছে, যেসব দেশে সর্বাধিক সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানা গেছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 