শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের জন্য নিরাপত্তা প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের জন্য নিরাপত্তা প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের
৬৩৫ বার পঠিত
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের জন্য নিরাপত্তা প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য বৃহস্পতিবার আরও আড়াইশ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই প্যাকেজে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে বৃহস্পতিবারের ঘোষিত প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ৫০টি ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে ব্যাবহারের জন্য চলতি মাসেই কিয়েভকে ১০০টির বেশি এই সামরিক যান দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সবশেষ নিরাপত্তা সহায়তার প্যাকেজে হিমার্স রকেট সিস্টেমের জন্য প্রচুর গোলাবারুদ থাকছে। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স। এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমআলআরএস। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এই হিমার্সের মাধ্যমে রুশ বাহিনীর অস্ত্রের ডিপো এবং কমান্ড পোস্টে হামলা চালিয়ে ব্যাপক প্রভাব ফেলেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকেই জেলেনস্কির সরকারকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের