শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত বেড়ে ১০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত বেড়ে ১০
৫৭২ বার পঠিত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত বেড়ে ১০

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। গুরুতর আহত হন আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছে এ ঘটনা ঘটেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ১০টার দিকে গার্ভে অ্যাভিনিউয়ের দিকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মন্টেরি পার্ক শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এমন সময় এ ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। গুরুতর আহত হন আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছে এ ঘটনা ঘটেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ১০টার দিকে গার্ভে অ্যাভিনিউয়ের দিকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মন্টেরি পার্ক শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এমন সময় এ ঘটনা ঘটলো।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ। পুরো ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশের অনেক সদস্য পৌঁছেছে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, তিন জন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং তাকে দরজা বন্ধ করতে বলেন। কারণ, ওই এলাকায় মেশিনগানসহ একজন লোককে দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের