বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
ইউক্রেনে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ। তিনি সতর্কতা দিয়েছেন, গত বছরের মতো এ বছরও ২৪ ফেব্রুয়ারিই দ্বিতীয়বারের মতো বড় হামলা শুরু করতে পারে রুশ সেনারা।
রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কিছু করার চেষ্টা করবে।’ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর মাত্র ২০ দিন পর এ হামলার এক বছর পূর্ণ হবে।
ইউক্রেনীয় মন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় ৫ লাখ সেনা জড়ো করেছে।
এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।
তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 