মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভূগর্ভস্থ “ঈগল ৪৪” নামে বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান
ভূগর্ভস্থ “ঈগল ৪৪” নামে বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভূগর্ভস্থ বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান। এই ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘ঈগল ৪৪’ ঘাঁটি যুদ্ধবিমান এবং ড্রোন সংরক্ষণ এবং পরিচালনা করতে সক্ষম। তবে ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আইআরএনএ জানিয়েছে, এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর ঘাঁটিগুলির মধ্যে একটি। অনেক গভীরে নির্মিত ঘাঁটিটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান রাখা আছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘ইসরায়েলসহ শত্রুদের কাছ থেকে ইরানের উপর যে কোনও আক্রমণের জবাব ঈগল ৪৪ সহ আমাদের অনেক বিমান ঘাঁটি থেকে দেওয়া যাবে।’
এর আগে, গত বছরের মে মাসে ইরানের সেনাবাহিনী আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটি সম্পর্কে জানিয়েছিল। ওই ঘাঁটিতে ড্রোন রয়েছে বলে জানানো হয়েছিল। দেশটি আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষা করতে চায় বলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 