বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে: শোলে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে: শোলে
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে। তবে আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক শোলে বলেন, ৫১ বছরে দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে। আগামীতে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে।
দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।তিনি বলেন, রোহিঙ্গা সংকট আমরা খুব অনুভব করি। প্রতিদিনই আমরা রোহিঙ্গা ইস্যুতে কাজ করছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের আলোচনা হয়েছে।
ডেরেক শোলে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠকে করেন তিনি।
শোলের ঢাকা সফরে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।ডেরেক শোলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুই দিনের ঢাকা সফরে আসেন।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 