শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভুটান-বাংলাদেশের পরম বন্ধু : রাষ্ট্রদূত রিনচেন
ভুটান-বাংলাদেশের পরম বন্ধু : রাষ্ট্রদূত রিনচেন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ভুটান-বাংলাদেশের পরম বন্ধু। ভুটান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। তিনি বলেন, ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রামে ব্যক্তিগত সফরে এসে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভুটানে বাংলাদেশি ব্যবসায়ী অলি আহমেদের আমন্ত্রণে ওই গ্রামে বেড়াতে আসেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, আমাদের (ভুটানের) প্রধানমন্ত্রী আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ী অলি আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে ভুটানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তার মতো সততা ও নিষ্ঠার সঙ্গে যে কেউ ভুটানে কাজ করতে পারবেন।
পরে মধ্যাহ্ণভোজ শেষে ভুটানের রাষ্ট্রদূতকে নিয়ে সীমান্তবর্তী সেজামোড়ায় বিজিবি ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন মুক্তিযুদ্ধ মনুমেন্ট পরিদর্শন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায়চৌধুরী, রয়েল ভুটান অ্যাম্বাসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজ্জামেল হোসেন রেজা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম প্রমুখ।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 